আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতপরশু -৯ই এপ্রিল, সোমবার- স্থানীয় সময় রাত ৯টার দিকে ‘যায়নাবিয়্যাহ’ রুটের ‘সাইয়্যেদী মেকদাদ’ অঞ্চলের একটি ভবন হতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
আমাদের প্রতিবেদক কর্তৃক সংগৃহীত তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, ঐ রাতে সন্ত্রাসীরা ৩ তলা বিশিষ্ট একটি বাড়ীতে হাত বোমা তৈরীতে ব্যস্ত ছিল, এ সময় টেকনিক্যাল সমস্যার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে, বিষ্ফোরণে বাড়িটি পরিপূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।
এ বিস্ফোরণে ৭ ব্যক্তি নিহত হয়েছে, এছাড়া বিস্ফোরণের তীব্রতায় ঐ ভবনের পাশে অবস্থিত একটি শিয়া পরিবারের সকল সদস্য প্রাণ হারিয়েছে।
গত তিন দিন পূর্বেও দামেস্কের ‘বাইত সাহাম’ অঞ্চলে একই ধরণের ঘটনা ঘটে, সন্ত্রাসী বোমা তৈরীতে ব্যস্ত ছিল, ঐ বিস্ফোরণেও বোমা তৈরীতে ব্যস্ত সকল সন্ত্রাসী নিহত হয়।
‘সাইয়্যেদি মেকদাদ’ যদিও একটি সুন্নি এলাকা, কিন্তু দামেস্কের অধিকাংশ শিয়া এ অঞ্চলে বসবাস করে। সন্ত্রাসীরা এদেশকে অনিরাপদ করে তুলতে এবং নিজের কুউদ্দেশ্যে পৌঁছানোর জন্য এ অঞ্চলে বিস্ফোরণ ঘটাচ্ছে।#